ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আবারো নতুন ফিচার আনার ঘোষণা হোয়াটসঅ্যাপের

#

আইটি ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৩,  10:45 AM

news image

আবারো নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ছবি আদান-প্রদানের সময় ছবির সাইজ ছোট হয়ে যায়। ব্যবহারকারীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। সমস্যার সমাধানে তাই মাঠে নেমেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডাটা বাঁচাতে ছবি সেন্ড করার সময় রিসাইজ করে দেয়। ফলে অরিজিনাল ছবির তুলনায় আকারে ছোট ও কম কোয়ালিটির ছবি শেয়ার করে হোয়াটসঅ্যাপ। এবার সেই সমস্যারও সমাধান নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপটি। নতুন ফিচারে ছবির কোয়ালিটি বা সাইজ ছোট না করেই হোয়াটসঅ্যাপে অন্যকে ছবি পাঠানো যাবে।  সেটিংস থেকে ছবির তিন রকম কোয়ালিটি বেছে নিতে পারেন ব্যবহারকারীরা। অটো, বেস্ট এবং ডেটা সেভার এই তিন ধরনের মোডে ছবি পাঠানো যাবে। ভালো কোয়ালিটির ক্ষেত্রে ছবি অনেকটাই কমপ্রেস করে দেয় হোয়াটসঅ্যাপ। একারণে কমে যায় ছবির কোয়ালিটি ও সাইজ। এই সমস্যা এড়াতে অনেকেই ছবি ডকুমেন্ট আকারে পাঠানোর পথ বেছে নেন।  হোয়াটসঅ্যাপ বেটার ২.২৩.২.১১ ভার্সনে নতুন আপডেট আসবে। যার মাধ্যমে অরিজিনাল কোয়ালিটির ছবি আদান-প্রদানের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এর জন্য নতুন একটি আইকনও অ্যাড করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যেখান থেকে পাঠাতে চাওয়া ছবির কোয়ালিটি বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম