ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আবারো করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২২,  8:50 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুন) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে না গিয়ে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বললেন, প্রথম দফায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিন ডোজ করোনা টিকা গ্রহণ করেছি। এখন দ্বিতীয় বার করোনা নমুনা ধরা পড়েছে। তবে জটিল কোন উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবো। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তার রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম