ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

আবারও স্কুল-কলেজ এমপিওভুক্ত হবে, ৩১ অক্টোবরের মধ্যে আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২১,  6:08 PM

news image

দুই বছর পর আবারও এমপিওভুক্ত হচ্ছে দেশের বেসরকারি স্কুল ও কলেজ। সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১০ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।আবেদন করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। অর্থাৎ আগামীকাল রোববার শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন সরকার থেকে। এর আগে দীর্ঘ ৯ বছর পর ২০১৯ সালের অক্টোবরে দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার। তারও আগে ২০১০ সালে এমপিওভুক্ত করা হয়েছিল ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (www.dshe.gov.bd), এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) ‘অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন’ শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা চিঠির মাধ্যমে গ্রহণ করা হবে না। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কাজ সম্পন্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে । এই পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম