ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

আবারও মিয়ানমারের গুলি এসে পড়ল দেশে, সীমান্তে আতঙ্ক

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  5:36 PM

news image

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আবারও চলছে মর্টার শেল ও গোলাগুলির শব্দ। মিয়ানমার থেকে ছোঁড়া ৪টি গুলি এপারে একটি দোকান ও বাড়িতে এসে পড়েছে। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্টের ওপারে এ ফায়ারের শব্দ হচ্ছে। এখনো ফায়ার চলমান রয়েছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, আমরা সীমান্তের কাছে বসবাস করি। সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে। গোলাগুলি শব্দে এলাকার মানুষ সীমান্তের কাছে কোনো কাজ কর্ম করতে যেতে পারছেন না। সন্তানদেরও স্কুলে পাঠাতে ভয় হচ্ছে। আজ শনিবার ভোর থেকে হোয়াইক্যং পয়েন্টের মিয়ানমারের ওপারে শুরু হয় প্রচন্ড গোলাগুলি। ওপার চলা সংঘাত থেকে ৪টি গুলি এপারে হোয়াইক্যং উত্তর পাড়া হোছন আলীর মুদির দোকানে এসে পড়ে এবং আরও একটি গুলি পড়ে হাইওয়ে রোডের পাশে হোয়াইক্যং মাঝের পাড়া আবসারের বাড়িতে ও উত্তর পাড়া মানিকের বাড়ি ও ধলুমিয়ার বাড়িতে পড়ে। একই সঙ্গে চাষের জমিতে আরও পড়ছে বলে স্থানীয়রা জানান। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তবর্তী মানুষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম