ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা

#

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬,  11:20 AM

news image

সিপিএলে ত্রিনিবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বল হাতে আরো একবার অসাধারণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ, একাই শিকার করেছেন ৪ উইকেট। বাকিরাও ভালো করেছেন গায়ানার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি ত্রিনিবাগো। রান তাড়ায় শাই হোপ, শিমরন হেটমায়ারদের ব্যাটে চড়ে জয় তুলে নেয় গায়ানা।


গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক ইমরান তাহির। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ত্রিনিবাগোর দুই ওপেনার কলিন মুনরো ও অ্যালেক্স হেলস। তবে ২৬ রান করা মুনরোকে ফিরিয়ে গায়ানাকে উইকেটের দেখা পাইয়ে দেন মেহেদী হাসান মিরাজ। পরের বলেই ত্রিনিবাগোর অধিনায়ক নিকোলাস পুরানকে বোল্ড করে ওভারে জোড়া উইকেট শিকার করেন এই তারকা।


নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে উইকেট শিকার করেন মিরাজ। শেষ ওভারে সুনীল নারাইনকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন এই টাইগার তারকা। সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।


এছাড়া ২ উইকেট শিকার করেন শামার জোসেফ। ব্যাট হাতে ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস। বাকি ব্যাটাররা বলার মতো রান করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।


রান তাড়া করতে নেমে ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন গায়ানার দুই ওপেনার গ্লেন ফিলিপস ও মাভেন্দ্র দয়াল। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৫ রান তুললেও জয় পথেই ছিল গায়ানা। ফিলিপস ১১ রান করে সাজঘরে ফেরেন। এরপর জুটি গড়েন শিমরন হেটমায়ার ও শাই হোপ। তাদের ৪৯ রানের জুটি ভাঙে হেটমায়ারের আউটে। ১৯ বলে ৩ ছক্কায় ২৮ রান করেন তিনি।


এরপর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে ভালো করতে পারেননি তিনি। ১৪ বলে ২ রান করেন এই তারকা। এরপর কুয়েন্টিন স্যাম্পসন ও শাই হোপের ব্যাটে চড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গায়ানা। ৩৫ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪২ রান করেন শাই হোপ। ১২ বলে অপরাজিত ১২ রান করেন কুয়েন্টিন স্যাম্পসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম