ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

আবারও ভোলায় ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির ২ কর্মীর বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৫,  4:56 PM

news image

ভোলার তজুমদ্দিন উপজেলায় আবারও এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। রোববার (৬ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির দুই কর্মী হলেন চাঁচড়া ইউনিয়নের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের অনুসারী রাসেল ও গিয়াস উদ্দিন। ভুক্তভোগী নারী বলেন, ঘটনার সময় আমার মা নানার বাড়ি ছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। রাতে আমি বাথরুমে গেলে বের হওয়ার সময় রাসেল এবং গিয়াস উদ্দিন আমার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন আমাকে নির্যাতন (ধর্ষণ) করছে আর রাসেল সামনে থেকে ভিডিও করে। পরে রাসেল আমাকে নির্যাতন করতে চাইলে আমি ঝাপটা মেরে তাদেরকে সরিয়ে ঘরে চলে যাই। তিনি আরও বলেন,

আমি মান-সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। কিন্তু এরপর আমি রাস্তাঘাটে বের হলে রাসেল আর গিয়াস উদ্দিন আকার ইঙ্গিতে বলে তুই আমাদের সঙ্গে হাত না রাখলে তোর ভাইকে আমরা গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেব। তোকে মেরে ফেলব। তোর এ ছবি ফেসবুকে ছেড়ে দেব। আমাকে খুব বিরক্ত করছে। আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমি এখন কী করব? আমি বিচার চাই। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। এ বিষয়ে অভিযুক্ত মো. গিয়াস উদ্দিন ও মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এর আগে গত ২৮ জুন রাত থেকে ২৯ জুন দুপুরের মধ্যে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি এলাকায় বিএনপির অঙ্গসংগঠন শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা এক নারী ধর্ষণের শিকার হন। ৩০ জুন সেই ঘটনায় ভিকটিমের স্বামী তজুমদ্দিন থানায় মামলা করেছেন। সূত্র : দৈনিক কালবেলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম