ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  3:53 PM

news image

ভোক্তা পর্যায়ে টানা ৫ মাস ধরে বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি জানিয়েছে, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ নভেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে গত ২ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে গত ৩ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া ২ আগস্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৪ টাকা ৪৩ পয়সা টাকা নির্ধারণ করা হয়েছে। যা নভেম্বর মাসে ছিল ৬৩ টাকা ৩৬ পয়সা, অক্টোবরে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা আর সেপ্টেম্বর মাসে ছিল ৫৮ টাকা ৮৭ পয়সা। এর আগে আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫২ টাকা ১৭ পয়সা। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা এবং জুনে ৫০ টাকা ৯ পয়সা, মে মাসে ৫৭ টাকা ৫২ পয়সা এবং এপ্রিল মাসে ৫৪ টাকা ৯০ পয়সা। বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬১০ মার্কিন ডলার ও ৬২০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১৬ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় ডিসেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে। প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম