ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  7:11 PM

news image

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার (১ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১.০১ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৩৯ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৫৯.৫৫ ডলার। দামের এই উত্থানের কারণ হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি বড় ঘটনা তুলে ধরছেন। প্রথমত, ওপেক প্লাস সদস্যরা উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। এতে সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমেছে। দ্বিতীয়ত, কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম একটি বড় ড্রোন হামলার পর রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ পাইপলাইনটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ১ শতাংশ পরিচালনা করে। এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। এতে ভবিষ্যতে সামরিক উত্তেজনা বা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়েছে। যদিও পরে তিনি বলেন, এ নিয়ে অত কিছু ভাবার নেই। ইউক্রেনও রাশিয়ার জ্বালানি তেল স্থাপনায় আক্রমণ জোরদার করেছে। রাশিয়ার ব্ল্যাক সি অঞ্চলের একটি টার্মিনালে ড্রোন হামলায় পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইউক্রেন জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি তেল শোধনাগার ও সামরিক বিমান কারখানায় আঘাত হেনেছে। ইউরোপেও অনিশ্চয়তা বাড়ছে। রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আশা কিছুটা ক্ষীণ হওয়ায়, বাজারে ফের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম