ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

আবারও তমব্রু সীমান্তে গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  5:11 PM

news image

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকে তমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে গোলাগুলি এ শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধীনে তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ঘুমধুম ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ভয়ে বাইরে কম বের হচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না। গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, শনিবার সকালেও তমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মির ছোড়া ৪ রাউন্ড মাঝারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম