ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড

আবারও ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

#

বিনোদন ডেস্ক

২২ জুন, ২০২২,  11:59 AM

news image

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি এর আগে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন। আবারও আসতে চলেছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩০ জুন ঢাকা মাতাতে আসছেন এ তারকা। জানা গেছে, এই সফরে একটি আয়োজনে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন তিনি। করবেন পারফর্মও। ২৮ ও ২৯ জুন হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ও ফেব্রিক্স এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরাটন হোটেলে। ৩০ জুন অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’।

এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা শেঠি। শুধু অতিথি হিসেবেই নয়, পারফর্ম করতেও দেখা যাবে তাকে। ৬ বছর পর এই ঢাকা সফর নিয়ে বেশ এক্সাইটেড এ তারকা। এক ভিডিও বার্তায় শিল্পা বলেন, প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছি। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত রয়েছেন। আরও জানা গেছে, এই আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ অনেকে।অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিক্যাল পারফর্মেন্সসহ নানা আয়োজন। ২৮ ও ২৯ জুনের আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে বলেও জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম