ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আবারও এলপিজি গ্যাসের দাম বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:51 PM

news image

১৬ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  আজ বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দাম আজ দুপুর ২টা থেকে কার্যকর হবে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাস কিনতে খরচ হবে ১ হাজার ২৩৫ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা। গত ৪ সেপ্টেম্বর গ্যামের দাম বাড়ানো হবে না বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি।  এর আগে ২ আগস্ট আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম