ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা মোটা চাল কেটে হচ্ছে মিনিকেট নাজিরশাইল ৭৬ রানে অলআউট ভারত ৭২ বছরের অপেক্ষার অবসান, আবেগে ভাসলেন সুইস কোচ ৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

আবরারের মৃত্যুর মধ্য দিয়ে মেধাবীরা নতুন জীবন পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৫,  2:14 PM

news image

আবরার ফাহাদের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মেধাবীরা নতুন জীবন পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার (১৬ মার্চ) দুপুরে বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, ২০ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন বহাল রয়েছে উচ্চ আদালতে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন। উচ্চ আদালতে আদেশ বহাল থাকায় গোটা জাতি ন্যায়বিচার পেয়েছে। তিনি বলেন, আপনি যত শক্তিশালী হোন না কেন, পেছনে যেই থাকুক না কেন, সত্য প্রতিষ্ঠিত হবে। আবরারের মৃত্যু পাহাড়ের মতো ভারী হয়ে আছে। অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আরও বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক না কেন, তা দুমড়েমুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্ররা নতুন জীবন পেয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম