ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা হামলা, ‘নিহত ২০’

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  10:51 AM

news image

আফগানিস্তানের কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। দেশটিরপুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এতে অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। তবে তালেবান এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা অন্তত ২০ জন। স্থানীয় আইএসআইএস-কে গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টায় এ হামলা ঘটে। হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশের চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়।  ওই মন্ত্রণালয়ের বাইরে থাকা গাড়ির এক চালক জামসেদ কারিমি বলেন, আমি এক ব্যক্তিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি। আইএসআইএস-কে টেলিগ্রামে জানায়, হামলায় নিহত ২০ জনের মধ্যে কূটনৈতিক কর্মকর্তারাও আছেন। কাবুলের পুলিশ এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে হামলাকারীকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম