ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তান চ্যালেঞ্জ, চিন্তার কিছু দেখছেন না হৃদয়

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৪,  5:34 PM

news image

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ধবলধোলাই হওয়ার পর এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান চ্যালেঞ্জ। তবে এবার ম্যাচের ফরম্যাট বদলানোয় জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট বলেই আফগানিস্তান চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাওহিদ হৃদয়। শারজাহতে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেই সিরিজে ব্যর্থতা ভুলে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চায় নাজমুল হোসেন শান্তর দল। তবে আফগানিস্তান এখন প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা। তাছাড়া শারজাহতেই কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে দলটি। এছাড়া দ্বিপাক্ষিক লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয়ী তারা। এই অবস্থায় বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। তবে সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছে বাংলাদেশ। এমনটাই দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। এই ব্যাটার বলেন, ‘আফগানিস্তানের বোলিং বিভাগ বিশেষ করে স্পিনাররা সবসময়ই ওদের শক্তির জায়গা। এটা আমরা সবাই জানি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা দলই শক্তিশালী। প্রতিটা দেশে তাদের সেরা ক্রিকেটাররাই খেলে।’ হৃদয় আরও বলেন, ‘তাই এগুলো নিয়ে বেশি চিন্তার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হলে এই চ্যালেঞ্জটা নিতেই হবে। প্রতিপক্ষে কারা আছে, তাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। সেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম