ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ব্যাপক বৃষ্টি-বজ্রঝড়, নিহত অন্তত ৩৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৪,  10:45 AM

news image

আফগানিস্তানে ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড়ে কমপক্ষে ৩৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। সোমবার (১৫ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির পর সোমবার অন্তত ৩৫ জন নিহত ও আরও ২৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বজ্রঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে জালালাবাদ এবং নানগারহার প্রদেশের কিছু জেলায় ৩৫ জন নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। বদলুন বলেন, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেওয়াল ও মানুষের বাড়ির ছাদ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আহতদের পাশাপাশি নিহতদের মৃতদেহ নাঙ্গারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে আনা হয়েছে। এর আগে আফগানিস্তানে গত মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক প্রাণ হারিয়েছিল। সেসময় দেশটির অনেক অঞ্চলের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম