ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২১,  10:40 AM

news image

আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। ইসলামাবাদে রবিবার (১৯ ডিসেম্বর) ওআইসি এর ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি,

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন। ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়বহ আকার ধারন করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আঞ্চলীক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশিদার হতে চায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম