ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  9:58 PM

news image

বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা ছন্দে নেই। ভারত সফরে টেস্ট ও টি-টুয়েন্টিতে হোয়াইটশওয়াশের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ঘরেও একই চিত্র। এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে টাইগাররা।  সিরেজের প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান।  বাংলাদেশ দল চলতি বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডে। সেই সিরিজে ও বর্তমান বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন হয়েছে আগেই। ফলে একাদশেও পরিবর্তন অনুমিতই ছিল। চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। তিন পেসার (তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম