ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের কোচের দায়িত্ব ছাড়ছেন ক্লুজনার

#

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০২১,  5:10 PM

news image

আফগানিস্তানের কোচের দায়িত্ব ছাড়ছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। তালেবান দখলকৃত দেশটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি। আগামী ৩১ ডিসেম্বর আফগানিস্তানের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। নতুন বছর থেকে আর রশিদ খানদের দায়িত্বে দেখা যাবে না তাকে। ২০১৯ সালের বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রধান কোচ হন ল্যান্স ক্লুজনার। চুক্তিভিত্তিক দুই বছরের দায়িত্ব পালন শেষে এই খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্লুজনার। সোমবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আফগানিস্তান দলের সঙ্গে দুই বছর পার করার পর কিছু স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি আমার কোচিং ক্যারিয়ারের পরের অধ্যায়ের দিকে তাকিয়ে আছি এবং কিছু সুযোগ তৈরির চেষ্টা করব।’ উল্লেখ্য, ক্লুজনারের অধীনে আফগানিস্তান একটি টেস্টে জিতেছে। ছয় ওয়ানডের তিনটিতে জয় পেয়েছে। ১৪ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৯টিতে। এর মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। সবশেষ চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের কেবল দুটিতে জিতেছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম