ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৬,  12:55 PM

news image

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, মেজর সিনহা হত্যা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


রোববার (১৮ অক্টোবর) তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ তিনটি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।


নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলা দেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। এসব মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টেও শুনানি শেষে দণ্ড বহাল রাখা হয়েছে। বর্তমানে মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।


২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলাটি দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।


অন্যদিকে, মেজর সিনহা হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার বরখাস্ত হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের এ রায়ের পর মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।


এ ছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এ মামলাটিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম