ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আপাতত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১,  11:07 AM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরে বেশি শীত পড়ছে। চলতি সপ্তাহে কয়েকটি জেলার তাপমাত্রা শৈত্যপ্রবাহের পর্যায়ে নেমে যায়। দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও ৫ দিন যেমন থাকবে আবহাওয়া আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ও শুক্রবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য কিছুটা কমতে অথবা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম। তবে আগামী আগামী পাঁচ দিন আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ মাসে নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা নাই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম