ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

আন্দোলনের মুখে আশুলিয়ায় ৬০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  10:04 PM

news image

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয়পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জানা গেছে, বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। সরেজমিন সকাল সাড়ে ১১ টার দিকে আব্দুল্লাহ্পুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত দেখা যায়, কারখানাগুলো বন্ধ করে ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ফলে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। শিল্প পুলিশের-১ পুলিশ সুপার মো. সারোয়ার আলম কালবেলাকে বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে হামীম গ্রু, শারমীনসহ অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছে। এদিকে শ্রমিকরা বলছেন, কোনো অবস্থাতেই আমরা আন্দোলন কিংবা বিক্ষোভ করতে চাই না। কারখানাগুলো বন্ধ করে দেওয়া হোক সেটিও আমরা চাই না। আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নিয়ে কাজের পরিবেশ নিশ্চিত করা হোক। আমরা কাজে ফিরতে চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম