ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়ল। বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেলের দাম বেড়েছে ২০ সেন্ট। এই তেল এখন বিক্রি হচ্ছে ৭৯ দশমিক ৮৫ ডলারে। সে হিসেবে দাম বেড়েছে ০.৩ শতাংশ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম বেড়েছে ২৪ সেন্ট। বর্তমানে এই তেল বিক্রি হচ্ছে ৭৪ দশমিক ৩৫ ডলারে। এই তেলের দামও বেড়েছে ০.৩ শতাংশ। এদিকে, বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগরে ফেরার কথা জানালে আগের দিন বুধবার তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছিল। উল্লেখ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে এশিয়ার দেশগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের অন্যতম ব্যস্ত রুট লোহিত সাগর। সম্প্রতি গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই রুটে চলাচলরত জাহাজগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোতে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম