ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৪,  10:45 AM

news image

নড়াইল সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া ধোপাখোলা মোড় এলাকার আম বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার কাটাখালি থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. রকি (২৬), ফেনী জেলার ফুলগাজী থানাধীন পূর্ব দরবারপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আব্দুর রহমান স্বপন (২৩), কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বারোয়াজারী গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল (৩৩) এবং নরসিংদী জেলার মাধবদি থানাধীন মাধবদি খালপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো. আনিছ মিয়া (১৯)। পুলিশ জানায়, শুক্রবার ভোরে সদর উপজেলার মাছিমদিয়া এলাকার ধোপাখোলা মোড়ের পাশে আম বাগানের মধ্যে কয়েকজন ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছেন। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা আট থেকে নয় ডাকাত দৌড়ে ট্রাকে করে দ্রুত লোহাগড়ার দিকে চলে যায়। পরে পুলিশের চিৎকার ও বাঁশির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সহায়তায় আম বাগান থেকে দেশীয় অস্ত্রসহ চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের হাতলযুক্ত রামদা, একটি কাঠের হাতলযুক্ত ধারালো ড্যাগার, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, লাল টেপ দ্বারা মোড়ানো একটি কাঠের লাঠি, একটি স্টিলের পাইপ এবং একটি সাদা রঙের মোটা সুতার রশি জব্দ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম