ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

আনার হত্যা: শাহীনের দুটি গাড়ি গুলশানের বাসা থেকে জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৪,  5:14 PM

news image

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের দুটি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্যে একটি সাদা রঙের প্রাডো মডেলের গাড়ি ও অন্যটি মাইক্রোবাস। রাজধানীর গুলশানে শাহীনের ভাড়া বাসার গ্যারেজ থেকে সম্প্রতি গাড়ি দুটি জব্দ করা হয়। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এলে গাড়ি দুটি ব্যবহার করতেন শাহীন। গত শনিবার বিকেলে ডিবির একটি দল গুলশানে আক্তারুজ্জামানের ভাড়া বাসায় অভিযান চালায়। পরে বাসার নিচতলার গ্যারেজে থাকা আক্তারুজ্জামানের সাদা রঙের প্রাডো গাড়ি জব্দ করা হয়। একই গ্যারেজ থেকে আরেকটি সাদা রঙের মাইক্রোবাসও জব্দ করা হয়। এমপি আনার হত্যার ঘটনায় আসামিদের মধ্যে মো. সিয়াম হোসেন নেপালে গ্রেফতার হন। বর্তমানে তিনি কলকাতা পুলিশের হেফাজতে। আরেক আসামি কসাই নামে পরিচিত জিহাদ হাওলাদারও ভারতের কলকাতায় গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া, সিলিস্তি রহমান ও কাজী কামাল ওরফে গ্যাস বাবু। এর মধ্যে প্রথম তিনজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সাজি, চেলসি চেরি ওরফে আরিয়া, তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও মো. জামাল হোসেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম