ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আনইনস্টলড অ্যাপ থেকেও চুরি হতে পারে ফোনের তথ্য

#

আইটি ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৪,  10:53 AM

news image

স্মার্টফোন এখন সবার নিত্যসঙ্গী। সঙ্গে আর কিছু থাকুক বা না থাকুক স্মার্টফোনটি হাতে থাকবেই। স্মার্টফোনে বিভিন্ন কাজে নানান ধরনের অ্যাপ ব্যবহার করেন অনেকেই। আবার দরকার না হলে আনইনস্টল করে দেন। কিন্তু জানেন কি, শুধু আনইনস্টল করে দিলেই ফোন থেকে একেবারে মুছে যায় না। এগুলো থেকেই যায় এবং অনেক অ্যাপ ফোন থেকে তথ্য চুরি করে।

আসলে আনইস্টল করে দেওয়ার পরেও এই অ্যাপগুলো মোবাইল ডাটা টানতে থাকে। এতে ব্যবহারকারীদের অসুবিধা দুই রকমের। তার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে ডাটা ফুরিয়ে যায়, দ্বিতীয়টা হচ্ছে প্রাইভেসি। অর্থাৎ গোপন বিষয় আর গোপনে থাকছে না। এজন্যই কোনো অ্যাপ আনইনস্টল করে দিলেই ঝামেলা শেষ হয়ে যায় না। তা বরাবরের মতো ডিলিট করা দরকার। অনেকেই ভাববেন যে আনইনস্টল করার পর অ্যাপ তো হোম পেজ থেকে উধাও হয়ে গেল, এবার সেটা ডিলিট কী করে করা যাবে!

দেখে নিন কীভাবে একেবারে এই আনইনস্টলড অ্যাপ মুছে ফেলা যায়-

ফোনের সেটিংস থেকে গুগল অপশনে ক্লিক করতে হবে। এরপর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে যান। এবার ক্লিক করুন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে। নিচের দিকে পাবেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অপশন।

এখানে ফোনে এখনো যে অ্যাপগুলো রয়েছে এবং যেগুলো আনইস্টল করা হয়েছে, সবকটাই খুঁজে পাবেন। বেছে নিন আনইনস্টল অ্যাপ অপশন। ডিলিট অ্যাকসেস অ্যান্ড কানেকশনে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে মোবাইল ডাটা শেয়ারিং।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম