ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আদ-দ্বীন হাসপাতালের বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নেই: ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৬,  10:54 AM

news image

গত সপ্তাহে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নেই এবং কোনো ফায়ার সেফটি প্ল্যানও জমা দেওয়া হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ২০২৩ সালের পর থেকে হাসপাতালটি তাদের অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া অগ্নি নিরাপত্তা পরিকল্পনা জমা না দেওয়ায় প্রতিষ্ঠানটি বিধি লঙ্ঘন করেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান সিকদার বলেন, আদ-দ্বীন হাসপাতাল ২০২৩ সালের পর থেকে ফায়ার লাইসেন্স নবায়ন করেনি। একাধিকবার নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে ফায়ার সেফটি প্ল্যান জমা দিয়ে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও তা বাস্তবায়ন করা হয়নি।

নোটিশে বলা হয়েছিল, ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট, ২০০৩ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী হাসপাতাল পরিচালনার আগে অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন ও বাস্তবায়ন বাধ্যতামূলক। কিন্তু প্রতিষ্ঠানটি তা করেনি।

তবে আদ-দ্বীন ফাউন্ডেশনের হিউম্যান রিসোর্স ও কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল দাবি করেন, হাসপাতালের সব নথি হালনাগাদ রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর সেগুলো জমা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোরে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি রমনা থানায় দায়ের করা মামলার তদন্তও চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম