ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আদালত অবমাননা : দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২১ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৪,  12:00 PM

news image

অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করে, এমন বক্তব্য দেওয়ায় দুই আইনজীবীর বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য ছিল আজ। তবে শুনানি ও আদেশের জন্য পিছিয়ে আগামী ২১ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আদালত বর্জনের ডাক দিয়ে প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত চিঠিতে বিচার বিভাগ, নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবমাননাকর বক্তব্য তুলে ধরার অভিযোগে ওই দুই আইনজীবীকে তলব করেছিলেন আদালত। তারা বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় আপিল বিভাগে গত ২৫ ফেব্রয়ারি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর পরবর্তী আদেশের জন্য আজ (১৮ মার্চ) দিন ধার্য করেন আপিল বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম