ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র ফুয়েল পাসে মিলছে বেশি তেল, কমেছে ফিলিং স্টেশনে অপেক্ষা যুক্তরাষ্ট্রে যেভাবে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

আদালতে জুনাইদ আহমেদ পলকের আক্ষেপ, যা বললেন তিনি

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  3:54 PM

news image

‘ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে’ এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এমন আক্ষেপ জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও জানান, ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না তিনি। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে পলককে হাজির করে রাজধানীর শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে পলক জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। তিনি আরও জানান, পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না তিনি। এ কারাগারের বেশিরভাগ আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত তাকে লিখিত আবেদন দাখিল করতে বলেন। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে উক্ত মামলায় পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম