ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

আটকেপড়া জনগোষ্ঠীর পূর্ণবাসন কমিটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

০৪ ডিসেম্বর, ২০২৩,  9:03 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সারা দেশের ন্যায় রংপুরে আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটি (স্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (৩রা ডিসেম্বর) রাতে রংপুর নগরীর ২নং ইস্পাহানী ক্যাম্পস্থ স্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসির) কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটির সভাপতি মোঃ শরফুদ্দিন।  এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহামুদ আনছারী, মোঃ খুরশীদ,  যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ খুরশীদ আলম, অর্থ সম্পাদক মোঃ নাসিম, দপ্তর সম্পাদক মোঃ শমসের আলী ছনু, প্রচার সম্পাদক মোঃ খুরশীদ আলম মুন্না, যূগ্ম প্রচার সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, সদস্য এম.এ আউয়াল, মোঃ কাশেম ভোলাসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমতিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোঃ নুরুন্নবী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম