ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৫,  5:01 PM

news image

পাইপলাইন সংস্কারের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর মিরপুরে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অব‌স্থিত প্রিন্স বাজারসংলগ্ন সড়‌কে নবনি‌র্মিত গ্যাস পাইপলাই‌নের টাই-ইন কার্যক্রম সম্প‌ন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম