ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আজ সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৮ ডিগ্রি সেলসিয়াস

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  11:10 AM

news image

কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে তাপমাত্রা কমে গেলেও সকালে উঁকি দিয়েছে সূর্য।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। তবে আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে। এদিকে জেলায় হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বোরো রোপণের ভরা মৌসুম চলায় তাপমাত্রা কমে গেলেও মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। কৃষক ছবরুল মিয়া বলেন, বোরো রোপণ করছি। কয়েকদিনের চেয়ে বৃহস্পতিবার একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে। সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশাচালক আসলাম বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকে শীত একটু বেশি। ঠান্ডার মধ্যে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। কিন্তু তারপরও কিছু করার নেই। রিকশা না চালালে খাবো কী? রুড-বৃষ্টি, শীত সবকিছুর মধ্যেই আমাদের প্রতিদিন কাজ করতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম