ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক

আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

#

০৭ নভেম্বর, ২০২১,  1:56 PM

news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরার কথা রয়েছে তার। একাধিক সূত্র সমকালকে এতথ্য নিশ্চিত করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন। জ্বরও তেমন নেই। হাসপাতাল থেকে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেবেন তিনি। উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশে সংক্রমণ পাওয়া গিয়েছিল। এরপর গত ২৫ এপ্রিল এই সাবেক প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ এসেছিল। পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন হাসপাতালে চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন খালেদা জিয়া। তখন তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম