ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আজ বন্ধ ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা

#

১০ সেপ্টেম্বর, ২০২৫,  4:44 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা আজ বুধবার বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নজিরবিহীন ভোট উৎসবের মধ্যেও দিনভর উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলে স্লোগান আর সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মধুর ক্যানটিনের সামনের চত্বরে। গতকাল সকালে ভোট গ্রহণের শুরু থেকে বিকালে ভোট শেষ হওয়ার পরও চলেছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের প্রতিযোগিতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম