ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ দুটি ইউনিয়নে ভোট হচ্ছে দীর্ঘ ৩০ বছর পর

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  4:30 PM

news image

আজ বুধবার দেশের বিভিন্ন জেলায় ১৭৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার দুটি ইউনিয়নে ভোট হচ্ছে দীর্ঘ ৩০ বছর পর। জানা গেছে, হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নে নদী ভাঙ্গন ও সীমানা বিরোধসহ নানা জটিলতায় ১৯৯২ সালের পর নির্বাচন হয়নি। আজ বুধবার এই দুই ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ভোট। এই দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে হরনী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৭জন (পুরুষ ১১ হাজার ৮৮০ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৫৮৭ জন) চানন্দী ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৪০ হাজার ৭০১ জন (পুরুষ ভোটার ২০ হাজার ৯০১ জন ও মহিলা ভোটার ১৯ হাজার ৮০০ জন)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম