ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আজ থেকে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  4:31 PM

news image

আজ থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (২৪ অক্টোবর) থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এই চিনি বিক্রি করবে সংস্থাটি। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও যেকোনো ক্রেতা টিসিবির এ চিনি কিনতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, রাজধানীতে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী দামে চিনি বিক্রির বিশেষ কার্যক্রম শুরু করছে টিসিবি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুপুর ১টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সপ্তাহ খানেক ধরে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। সরকার নির্ধারিত দরের চেয়ে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। বেশিরভাগ বাজার থেকে উধাও হয়ে গেছে চিনি। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চিনির খুচরা বাজার ও মিল পর্যায়ে অভিযান পরিচালনা করছে। চিনির বাজারে এমন সংকটকালে সাশ্রয়ী দামে চিনি বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম