ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আজ থেকে শুরু হচ্ছে এলাকাভিত্তিক ১ ঘণ্টার লোডশেডিং

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  4:24 PM

news image

বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে এক সপ্তাহ দৈনিক এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে আজ থেকে। সোমবার (১৯ জুলাই) ঘাটতি ঠেকাতে সিদ্ধান্ত নেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরের সপ্তাহ থেকে হবে দুই ঘণ্টা। এছাড়াও রাত ৮টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট। ইবাদতের সময় ছাড়া অন্য সময় উপাসনালয়ের এসি বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া কমে আসছে সরকারি অফিসের সময়সীমা। পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে যে কোন সময়। তবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্ব পাবে।তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনকে কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসা এবং ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম