ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

আজ থেকে শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান নিয়মিত চলবে

#

২১ ডিসেম্বর, ২০২৫,  5:08 PM

news image

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বরের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। তবে কিছু গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় প্রতিবাদসহ ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার শিল্পকলা একাডেমি তাদের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। রাষ্ট্রীয় শোকপালন শেষে রবিবার থেকে শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে। শিল্পকলা একাডেমি বলছে, কিছু সংবাদমাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজ অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্য জানাচ্ছে যে রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী রবিবার (২১ ডিসেম্বর) থেকে নিয়মিত চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম