ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৫,  11:06 AM

news image

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে কোটা–বিরোধী ঐক্যজোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার ভোর ৬টায় শহরের বনরূপা এলাকায় টায়ার জ্বালিয়ে হরতালের কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় প্রধান সড়কে গাছ ফেলে স্লোগান দিতেও দেখা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ছিল কড়াকড়ি অবস্থানে। হরতালের কারণে রাঙামাটি–চট্টগ্রাম ও রাঙামাটি–ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও ছিল যানবাহন চলাচল বন্ধ। ফলে সাধারণ মানুষকে পায়ে হেঁটে অফিস–আদালতে যেতে দেখা গেছে। শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল বন্ধ, বসেনি কোনো হাটবাজারও। অভিযোগ রয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্ধারিত ১% কোটা নীতিমালা মেনে না চলেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব আইনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করে। এ কারণে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এই কোটা–বৈষম্যের প্রতিবাদে কোটা–বিরোধী ঐক্যজোট, শিক্ষার্থী এবং সচেতন নাগরিক কমিটি ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। হরতালে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বাঙালি সংগঠন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম