ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আজ থেকে বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২২,  9:12 AM

news image

করোনার কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার চালু হলো বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস। প্রথমে চলবে ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো। তবে এখনই শুরু হচ্ছে না ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচল। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, চারটি রুটে বাস চলাচল শুরু হচ্ছে।

শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম