ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন চার্টে ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২১,  10:14 AM

news image

রাজধানীসহ সারাদেশের বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে। সারাদেশে বাসের বর্ধিত ভাড়ার চার্ট নিয়ে দিনভর ভোগান্তি শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সোমবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ হিসেবে বিআরটিএর চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার জানান, রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে। সোমবার বাসভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন জানিয়ে তিনি বলেন, ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম