ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  6:39 PM

news image

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ। শনিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই আবেদন করতে পারছেন একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে কলেজ পাবেন শিক্ষার্থীরা। সিদ্ধান্ত অনুসারে আবেদন প্রক্রিয়া শেষে তিন ধাপে ভর্তির ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি।

সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে। ৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে শিক্ষা বোর্ডগুলো ২৯ বা ৩১ ডিসেম্বরে ফলপ্রকাশের সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এবছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়ায় যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। সেই সঙ্গে ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। তবে প্রতিবছরের মতো এবারও চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম