ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আজ থেকেই কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপ শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৫,  10:57 AM

news image

আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ৪ মার্চ থেকেই সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং এই নির্দেশ পেছানোর কোনও সুযোগ নেই। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, “আপনারা জানেন, শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো মঙ্গলবার (৪ মার্চ) থেকেই কার্যকর হবে।” গত মাসে এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না। কারণ দেশটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ জোগান দেয়। গত মাসে এই শুল্ক আরোপের কয়েক দিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেন। সূত্র: রয়টার্স, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম