ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই

#

ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  5:12 PM

news image

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (২০ নভেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় পাকিস্তান। ফলে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহর সামনে।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। এদিন দলের টপ অর্ডার আবারো ব্যর্থ হয়। দলীয় ১৫ রানে আউট হয়ে যান টপ অর্ডারের ৩ ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। নুরুল হাসান ২৮ ও মেহেদি হাসান অপরাজিত ৩০* রান করেন। জবাবে তাসকিন আহমেদদের লড়াই সত্ত্বেও ৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ফখর জামান ও খুশদিল শাহ ৩৪ রান করে করেন। বল হাতে কিছুটা সাফল্য দেখালে টাইগারদের ব্যাটিং দৈন্যতা ছিল চোখে পড়ার মতো। সিরিজ ধরে রাখতে ব্যাটিং বিভাগে উন্নতি করার বিকল্প নেই। দলের ব্যাটিং বিপর্যয়ের বিষয়টি স্বীকার করেছেন মাহমুদউল্লাহও। তিনি বলেছেন, “মেহেদী দারুণ পারফর্ম করছে। দলের জন্য ব্যাট ও বল হাতে অবদান রাখছে। তাসকিনও দুর্দান্ত পারফর্ম করছে। সবাই ভালো পারফর্ম করছে। আফিফ আজকে খুব ভালো ব্যাটিং করেছে। সোহান খুব ভালো করেছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম