ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আজিমপুরে চার তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৪,  9:17 PM

news image

রাজধানীর আজিমপুরে পুরাতন একটি চার তলা ভবনের সংস্কার কাজ করার সময় নিচে পড়ে খাইরুন বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুরের সরকারি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত খাইরুনের বাড়ি মাদারীপুরের কালকিনি থানায়। তার বাবার নাম সেকেন্দার সরদার। নিহতের সহকর্মীরা জানান, খাইরুন তাদের সঙ্গে রাজমিস্ত্রি সহকারী ও বিভিন্ন সময় রঙের কাজ করতেন। সকালে চার তলার ওপর কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম