ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  5:16 PM

news image

উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না ঢাকার বায়ুমানে। রাজধানীর বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। ২৮৭ তে পৌঁছেছে শহরটির আজকের বায়ুমান। স্কোর আর মাত্র ১৩ পেরোলেই বিপজ্জনক বলে গণ্য হবে ঢাকার বাতাস। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বাতাসের কিউআই স্কোর যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তবে বায়ুর মান ভালো বলে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। বায়ুমান ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর হিসেবে এবং স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। বায়ুমান এই স্কোর ছাড়ালে; অর্থাৎ ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এ হিসাবে ঢাকার সবশেষ বায়ুমান বিপজ্জনকের অনেকটা কাছাকাছি। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ এতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দূষণের তালিকায় গতকালের মতো আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান আজ ৫৯৮ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২৯১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর আজ। এরপরই ২৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম