ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন কুটসিয়া

#

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  4:56 PM

news image

আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন জেরল্ড কুটসিয়া। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় দক্ষিণ আফ্রিকান পেসারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। কুটসিয়ার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তার সঙ্গে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের পেসার সুফিয়ান মেহমুদকেও শাস্তি দেওয়ার কথা জানায় আইসিসি। আচরণবিধি ভাঙার দায়ে এডওয়ার্ডস ও সুফিয়ানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এডওয়ার্ডসের নামের পাশে দুটি ও সুফিয়ানের নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ভারতের বিপক্ষে গত শুক্রবার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুটসিয়া। ওয়াইড দেওয়ায় আম্পায়ারকে উদ্দেশ্য করে অনুপযুক্ত মন্তব্য করে বসেন তিনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের ভুল স্বীকার করে নেন কুটসিয়া। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এডওয়ার্ড ও সুফিয়ানকে শাস্তি দেওয়া হয়েছে ওমান ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙার কারণে। গত শনিবারের ওই ম্যাচে দুই দফায় শৃঙ্খলা ভাঙেন এডওয়ার্ডস। তাকে এলবিডব্লিউ দিলে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। ব্যাট দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল ব্যাটে লেগেছে। পরে মাঠ ছাড়ার সময় নিজের ব্যাট ও গ্লাভস ছুঁড়ে মারেন তিনি। আর তেজা নিদামানুরুকে আউট করে ব্যাটসম্যানের সামনে গিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার ইশারা দেন সুফিয়ান। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম