ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী ‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’ ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু আওয়ামী লীগ সিন্ডিকেটের কব্জায় ডাক বিভাগ সদরঘাটে টিকিট জালিয়াতির অভিযোগে রাজস্ব লুটের আশঙ্কা সিডরের ১৯ বছর পরও কান্না থামেনি উপকূলবাসীর গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

আঙুলে চোট পেয়েছেন মুশফিকও, ফিরতে চান প্রথম টেস্টেই

#

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট, ২০২৪,  10:18 PM

news image

পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। একই ম্যাচ চলাকালীন অনুশীলনে আঙুলে আঘাত পান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুজনেরই এই ম্যাচ শেষে পাকিস্তানে থাকা জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল।  তবে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাহমুদুল। ফলে আসন্ন দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না তিনি। মুশফিক অবশ্য স্বস্তির খবর দিয়েছেন। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টের আগেই সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। প্রথম ইনিংসে পাঁচে নেমে ২৭ বলে ১৪ রান করে আউট হন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার। শনিবার গণমাধ্যমে পাঠানো ভিডিওতে না নামার কারণ জানালেন তিনি, ‘আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি দ্রুত সেরে উঠে প্রথম টেস্ট খেলব।’ মুশফিক বলেন, ‘(পাকিস্তানে) এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’ এই ম্যাচ নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম