ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  5:05 PM

news image

রাজধানীর ফার্মগেট স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ায় বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশে ১০ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সার্কুলারে জানানো হয়েছে, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রসঙ্গত, বুধবার আগারগাঁও-মতিঝিল সেকশনে সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম