ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আগাম জামিন পেলেন তাহসান

#

বিনোদন প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  10:10 PM

news image

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাহসান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান উপস্থিত ছিলেন। এর আগে বুধবার এই মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন তাহসান খান। হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে তিনি এ আবেদন করেন। এছাড়াও গত ১৩ ডিসেম্বর এ মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম