ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আগামী ছুটি কাশ্মীরেই কাটাব: সুনীল শেট্টি

#

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৫,  10:48 AM

news image

কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার স্বপ্ন দেখেন প্রায় প্রত্যেক ভারতীয়। কিন্তু কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে সেই স্বপ্নভঙ্গ হয়েছে অনেকের। কাশ্মীরের ট্যুর ইতোমধ্যেই বাতিল করেছেন অনেকেই। তবে এই আতঙ্কের মধ্যেই এবার সবাইকে নির্ভীক থাকার বার্তা দিলেন অভিনেতা সুনীল শেট্টি। পেহেলগাম সন্ত্রাসী হামলার মধ্যেই সুনীল শেট্টি প্রত্যেককে কাশ্মিরে ছুটি কাটাতে যাওয়ার আহ্বান জানালেন। পাশাপাশি আগামী ছুটিতে তিনি যে নিজেও কাশ্মিরে যেতে চান, সে কথাও বললেন। সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃনা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’ সুনীল বলেন, ‘আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব। জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোনও কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোনও সমাধান নয়।’ অভিনেতা আরও বলেন, আমি নিজে থেকে কতৃপক্ষকে ফোন করে জানিয়েছি, আপনাদের যদি মনে হয় যে আগামী দিনে আমাদের ওখানে যাওয়া উচিত তা ছুটি কাটাতে হোক বা শ্যুটিং করতে, তাহলে আমরা অবশ্যই আসব। জঙ্গিদের ভয়ে আমরা কিছুতেই পিছিয়ে আসব না। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম